degree পরিবর্তন করার নিয়ম

 

Degree and Change of Degrees

 

Degree হল Adjective এবং adverbs এর রূপভেদ। এটি ৩টি ভাগে বিভক্ত। যথা-

 

  1. Positive Degree-         কোন তুলনা হবেনা)
  2. Comparative Degree-  (দুইজনের বা দুটি বিষয়ের মধ্যে তুলনা হবে)
  3.  Superlative Degree- অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে।)
  4.  

বিস্তারিত ভাবে

 

Positive Degree:

 

কোন sentence এ Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে।

যেমন – Mr. Roni is a good man.

 

Comparative Degree:

 

সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।

যেমন – Rahim is wiser than Karim.

 

Superlative Degree:

 

সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।

যেমন – Rony is the best player in the team.

 

Change of Degrees:

 

Adjective শব্দ বা Adverb শব্দের মাঝে তুলনা করাকে Comparison of Degree বলা হয়।

 

এখানে, আমি আপনাদের Changing degree এর উপরে সবচেয়ে  সহজ নিয়ম শেখাবো। আমি আশা করিছ যে, বিভিন্ন বইয়ে দেওয়া Changing degree এর উপর নিয়ম-কানুনের চেয়ে এই পদ্ধতিগুলো সহজ মনে হবে। আপনারা এই অধ্যায়টি পড়ার পরে Changing degree এর ক্ষেত্রে আর কোন সমস্যায় পড়বেন নে। তাহলে শুরু করা যাক আমাদের আলোচনা।

 

For Example:

 

Example -1

In this class, this student is intelligent.

উপরের বাক্যটি হলো Positive Degree কারণ এখানে কোনো তুলনা প্রকাশ করা হয় নি।

 

Example -2

In this class, this student is more intelligent than Max.

 

এ বাক্যটি হলো Comparative Degree-কারন এখানে max এর সাথে student এর তুলনা করা হয়েছে।

 

Example -3

 

In this class, this student is the most intelligent.

 

এ বাক্যটি হলো  Superlative Degree কারন এখানে student এর সাথে ক্লাসের সকল student  এর তুলনা করা হয়েছে।

 

 

Adjectives এবং Adverbs শব্দের ৩ টি degrees এর রূপের ভিন্নতাঃ

 

Positive Degree

Comparative Degree

Superlative Degree

Strong

Stronger

Strongest

Great

Greater

Greatest

Old

Older/elder

Oldest/eldest

Small

Smaller

Smallest

Few

Fewer

Fewest

Weak

Weaker

Weakest

Hot

Hotter

Hottest

Big

Bigger

Biggest

Large

Larger

Largest

Wise

Wiser

Wisest

Easy

Easier

Easiest

Beautiful

More beautiful

Most beautiful

Intelligent

More Intelligent

Most Intelligent

Good/well

Better

Best

Bad/badly/evil/ill

Worse

Worst

Many/much

More

Most

Fore

Former

Foremost/first

Little

Less

Least

Late

Later/latter

Latest/last

Far

Farther

Farthest

Fore

Further

Furthest

Out

Outer/utter

Outmost/outermost

Up

Upper

Uppermost

 

বিঃদ্রঃ-.Degrees এর উপর অনেক শব্দ রয়েছে। এখানে আমি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ কিছু শব্দ দিলাম আপনাদের ধারনা দেবার জন্য।

 

 

 

কিছু বিষয় যা তোমাকে মনে রাখতে হবেঃ

 

 

Degrees পরিবর্তনের সময় কিছু নির্দিষ্ট বিষয় তোমাকে মনে রাখতে হবে। নিচে সেগুলো দেওয়া হলঃ

 

Point-01:

 

Positive Degree এর চিহ্ন হল “as…..as/so…..as”

 

Point-02:

 

Comparative Degree এর চিহ্ন হল “than”

 

Point-03:

 

Superlative Degree এর চিহ্ন হল “the”

 

Point-04:

 

 

Adjective বা Adverb যে শব্দটি দেওয়া আছে তা Degree এর বিভিন্ন রূপ

যেমনঃ  (Positive- Strong)

(Comparative- Stronger)

(Superlative-Strongest)

 

রুপ অনুযায়ী পরিবর্তন করতে হবে।

 

Point-05:

 

(Degree পরিবর্তনের সময় মূল বাক্যের অর্থের কোন পরিবর্তন হওয়া যাবে না।)



Point-06:

 

Degree পরিবর্তনের সময় মূল বাক্যের subject এবং object এর স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ, Positive Degree তে object টিকে Comparative Degree / Superlative Degree তে subject হিসেবে বসাতে হবে।)

 

এখানে, Degree পরিবর্তনের উপর এই ৫ টি সূত্র অনুসরন করঃ



 

Degree পরিবর্তনের ৫ টি সূত্রঃ

 

Rule:1

 

Positive Degre

Comparative  Degree

Superlative Degree

No other

than any other

the

There is no

than anything

of any

Nothing (একবচন ব্যক্তি বা বস্তু )

 

 

Rule:2

Very few…

than most other

one of the

Few(বহুবচন ব্যক্তি বা বস্তু )

than all other

of all

                                                                                              

Rule:3

As….as(হাঁ-বোধক)

not….than

(পরিবর্তন হয় না )

 so….as (না-বোধক)

not….than

(পরিবর্তন হয় না )

Rule:4

As…as(হাঁ-বোধক)

not less…than (হাঁ-বোধক)

(পরিবর্তন হয় না)

 As…as (না-বোধক)

less…than (না-বোধক)

(পরিবর্তন হয় না)

                (before a sentence)                  

                (No changing of Subject Object)                     

Rule:5

As soon as…..,

No sooner had… than

পরিবর্তন হয় না)

 

 

এখন নিচে প্রতিটি সূত্রের উদাহরণ এবং ব্যাখ্যা দেখ



Example of Rule: 01

 

Positive:No other boy in the class is as good as John.

 

Comparative: John is better than any other boy in the class.

 

Superlative: John is the best boy in the class.


ব্যাখ্যাঃ-

 

এখনে adjective শব্দ ‘good’কে ‘better’ এ পরিবর্তন করা হয়েছে comparative রূপে এবং ‘best’ এ পরিবর্তন করা হয়েছে superlative রূপে। পাশাপাশি, positive রূপের object word-‘John’ কে comparative বা superlative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, তুমি দেখতে পাবে যে এখানে verbএর রূপটি একবচন)



Example of Rule: 02

 

Positive: Very few cities are as developed as New York in the world.

 

Comparative: New York is more developed than most other/than all other cities in the world.

 

Superlative: New York is one of the most developed cities in the world.


ব্যাখ্যাঃ-

 

এখনে adjective শব্দ ‘developed’ কে ‘more developed’ এ পরিবর্তন করা হয়েছে comparative রূপে এবং ‘most developed’ এ পরিবর্তন করা হয়েছে superlative রূপে। পাশাপাশি, positive রূপের object word-‘New York’ কে comparative বা superlative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে, তুমি দেখতে পাবে যে এখানে verb এর রূপটি হহুবচন



Example of Rule: 03

 

Positive: The boy is as strong as the girl.

 

Comparative: The girl is not stronger than the boy.

 

Positive: You believe him as much as I.

 

Comparative: I do not believe him more than you.

 

Positive: Your bag is as fine as mine.

 

Comparative: My bag is not finer than yours.



ব্যাখ্যাঃ-

 

 

এই নিয়মে, তুমি “as…as” এরপর একটি মাত্র শব্দ পাবে। এখানে adjective শব্দ ‘strong’ পরিবর্তন হয়ে comparative রূপে ‘stronger’ হবে। পাশাপাশি, positive রূপের object word- ‘The girl’ কে comparative রূপের সময় subject word এ নিয়ে যাওয়া হযেছে। পরিশেষে, যদি positive রূপটি হাঁ-বোধক থাকে তবে comparative রূপ না-বোধক করতে হবে আর না-বোধক থকলে হাঁ-বোধকে রূপান্তর করতে হবে। অর্থ ঠিক রাখার জন্য এটা করতে হবে।



Example of Rule: 04

 

Positive: The girl isas ugly as you said

 

Comparative: The girl is no less ugly than you said. Positive:

 

Positive :The student is not as fool asI think.

 

Comparative: The student is less fool than I think


ব্যাখ্যাঃ-

 

 

এই নিয়মে, তুমি “as…as” এরপর একটি বাক্য পাবে। এখানে  তোমাকে adjective এর কোন পরিবর্তন করতে হবে না এবং subject বা object স্থানের কোন পরিবর্তন ঘটবেনা। পরিশেষে, যদি positive রূপটি হাঁ- বোধকে থাকে তবে comparative রূপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হাঁ-বোধকে রূপান্তর করতে হবে। অর্থ ঠিক রাখার জন্য এটা করতে হবে।

Example of Rule: 05

 

Positive: As soon asthe man came, I left the room.

 

Comparative: No sooner hadthe man come than I left the room.



ব্যাখ্যাঃ-

 

 

এখানে তোমাকে শুধু “as soon as” অংশটিকে “No sooner had” এ পরিবর্তন করতে হবে এবং “(,)”  কমাটিকে “than” এ পরিবর্তন করতে হবে positive হতে comparative করার সময়। এখন তোমাকে adjective এর কোন পরিবর্তন করতে হবে না এবং subject বা object স্থানের কোন পরিবর্তন ঘটবেনা।

 

এই হল degree পরিবর্তনের উপর পরিপূর্ণ ৫ টি নিয়ম উদাহরণ এবং ব্যাখ্যা। আমি আশা করি যে, তুমি এই অধ্যায়টি ভালোভাবে বুঝে গেছ। এখন তুমি যেকোন বাক্যকে positive হতে comparative বা superlative এ পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি তুমি এই “5 Rules of Changing Degrees”  অধ্যায়ের কোন অংশ বুঝতে না পারো তবে অবশ্যই email এর সাহায্যে যোগাযোগ করবে ।

 

ধন্যবাদ।

 

Comments

Popular posts from this blog

ইংরেজী উচ্চারনের নিয়ম